লাভ ও ক্ষতি ( Profit and Loss )
1. একটি ঘড়ি 1500 টাকা ক্রয় করে 1800 টাকায় বিক্রি করা হল ৷ তাহলে শতকরা লাভের পরিমান কত ?
সমাধান:
ক্রয়মূল্য = 1500 টাকা
বিক্রয়মূল্য = 1800 টাকা
লাভ টাকা = 1800 - 1500 টাকা
= 300 টাকা
শতকরা লাভের পরিমান = লাভ/ক্রয়মূল্য * 100
= 300/1500 *100 %
= 20 %
2. এক বিক্রেতা 3600 টাকায় একটি টেবিল ক্রয় করে 2700 টাকায় বিক্রয় করেন ৷ তার শতকরা ক্ষতির পরিমান কত ?
সমাধান
ক্রয়মূল্য = 3600 টাকা
বিক্রয়মূল্য = 2700 টাকা
ক্ষতি = ( 3600 - 2700 ) টাকা
= 900 টাকা
শতকরা ক্ষতি = ক্ষতি / ক্রয়মূল্য * 100
= 900 /3600 * 100 %
= 25 %
excellent
ReplyDelete